শিপন পাটওয়ারী। রায়পুর লক্ষীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে অবস্থিত আবে সুফৃফা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ছবক অনুষ্ঠান।
দীর্ঘ কয়েক বছর ধরে দ্বীনি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আল আমিন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে হিফজ বিভাগে ১২০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (হাত পাখা প্রতীক) মাওলানা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-হারামাইন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম এ হাসনাত, মাওলানা ছফি উল্যা সোহেল ও মাওলানা শরীফ হোসাইনসহ এলাকার বিশিষ্ট আলেম-ওলামাগণ।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ছবক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।