প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাগনভূঞা ইয়াকুবপুর ইউনিয়নের মৃদ্দার হাট নির্বাচনী সমাবেশে (পুরুষ-মহিলা) ডা: মো: ফখরুদ্দিন মানিক। 

নিজস্ব প্রতিবেদকঃ

তথাকথিত নারীবাদী এবং প্রগতিবাদীরা আমাদের মায়ের জাতিকে ঠকিয়েছে"।
দাগনভূঁঞা উপজেলা ৫নং ইয়াকুব পুর ইউনিয়নের মৃদ্দার হাটে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে (পুরুষ-মহিলা) প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন," ইসলামের মধ্যে রয়েছে সকল মানুষের কল্যান এবং নিরাপত্তা। প্রত্যেকের অধিকার এখানে সুরক্ষিত রয়েছে। নারীদেরকে মায়ের জাতি বিশেষ মর্যাদা দেয়া হয়েছে যা পুরুষের চাইতে ৩ গুন বেশি। তথাকথিত নারীবাদী এবং প্রগতিবাদীরা আমাদের মা বোনদের ক্ষমতায়ন ও স্বাধীনতার কথা বলে বার বার ঠকিয়েছে। সমাজের পুরুষের সাথে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। অথচ রাসুল স: আইয়্যামে জাহেলিয়াতের বর্ববরতা থেকে মুক্ত করে অনেক উচু মার্যাদায় প্রতিষ্ঠা করেছেন। তাদের অধিকার ও মার্যাদাকে অক্ষুন্ন রেখে সমাজের সকল ক্ষেত্রে ভুমিকা রাখার সুযোগ করে দিয়েছেন।সুতরাং কুরআন-সুন্নাহের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সকল মানুষ তার অধিকার ফিরে পাবেন।
তিনি আগামী নির্বাচনে ইসলামী কল্যান রাষ্ট্রের পক্ষে সবাইকে ভোট দেয়ার আহবান জানান।

সমাবেশে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন, সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, জামায়াত নেতা চৌধুরী মোমিন উল্লাহ, সানা উল্লাহ সোহেল, হাফেজ ইমাম হোসেন ,আবু বকর সিদ্দিক, মাজাহার সহ স্থানীয় নেতৃবৃন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়