প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন অভিযানে র‌্যাবের বড় সাফল্য: ৩৮ কেজি গাঁজাসহ এক কারবারি আটক

আলাউদ্দিন,
সিনিয়র রিপোর্ট :

কুমিল্লায় র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনাগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ মইনুদ্দিন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মইনুদ্দিন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বড়চর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্যের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়