মোঃকামরুল ইসলাম, জেলা রিপোর্টার ফরিদপুরঃ
ফরিদপুরের চর-ভদ্রাসন উপজেলার পদ্মা-নদীতে ৩টি অবৈধভাবে নির্মিত আড়া-আড়ি বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন,
শনিবার ৮ নভেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়
স্থানীয় সূত্রে জানা গেছে, বি,এন,পি ও আওয়ামী লীগের দুটি প্রভাবশালী মহলসহ কয়েকটি জেলে গোষ্ঠী মিলে নদীতে এসব বাঁধ নির্মাণ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল এতে নদীর প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে,
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিম সার্বিক সহযোগিতায় ছিলেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মচারী জানা যায়।
তিনটি অভিযানে পদ্মানদীতে তিনটি আড়াআড়ি বাধ অপসারণ করা হয়। যাদের মধ্যে একটি বাঁধ ছিলো প্রায় ২.৫ কিলিমিটার প্রস্থ ও অপর দুইটি ছিলো ৫০০ মিটার করে মোট ৩.৫ কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়। পরবর্তীতে বাঁধের নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন বলেন, “মৎস্য প্রজাতি রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান আমরা মৎস্য প্রজাতি রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে বলে এবং নদীতে মাছের অবাধ চলাচল ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।