আবুল হোসেন -স্পেশাল করেসপন্ডেন্ট
মানিকগঞ্জ টেনিস ক্লাবে “পুলিশ সুপার কাপ” টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের সভাপতি মোছাঃ ইয়াছমিন খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল), ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) সহ টেনিস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।