সুমন মুন্সী,জেলা প্রতিনিধি ফরিদপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজে বাধা দেওয়ায় প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গি হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে ফরিদপুর ৪ আসনের সতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, বিগত দিনে বহিরাগতরা এখানে এসে নির্বাচনের প্রচারণা করে বিজয়ী হয়েছেন। আমি এ এলাকার মানুষ সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। কিন্ত রাতের আধারে আমার গেট, ব্যানার, পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই এবং এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করি।
এ আমি নির্বাচন কমিশনের কাছে আসনটির নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবী করেন। তা না হলে তিনি বড় ধরনের কর্মসূচি দিবেন।