মোঃ রফিকুল ইসলাম
নোয়াখালী
জেলা প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে,পরিকল্পিত ভাবে এক যুবককে পিটিয়ে,কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িতদের নাম উদঘাটন পারেনি।
নিহত যুবক আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) চৌমুহনী পৌরসভার (৯) নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির, মোঃ গোফরানের সন্তান।
শনিবার (৮) নভেম্বর দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য (২৫০) শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান। গতকাল শুক্রবার রাত ৯:৩০ এর দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের (২) নং ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত কাদের ৮/৯মাস আগে বিয়ে করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ দেখা দেয়। ঐ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চারেং বাড়ির দরজায় তাকে কে বা কাহারা বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সংলগ্নস্থানে ডোবায় রেখে পালিয়ে যায়। কাদেরর বিরুদ্ধে মারামারি, মাদকসহ (৪)টি মামলা রয়েছে বলে জানা যায়। স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।
উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিহত যুবকের শ্বশুরের বরাত দিয়ে সরে জমিন বার্তা কে বলেন, যুবকটি অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সাথে সম্পর্ক ছিলনা। যুবকটির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ আনুমানিক রাত ১:৩০ এ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়না তদন্তের জন্য (২৫০) শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।