মোহাম্মদ উল্লাহ
উপজেলা প্রতিনিধি
সেনবাগ নোয়াখালী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সিপাহী বিপ্লব উপলক্ষে থানা চত্বরে পথসভার আয়োজন করে উপজেলা বিএনপি, যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা,রোজ শুক্রবার, বিকাল ৩ ঘটিকায়, ৭ নভেম্বর, ২০২৫ইং উপলক্ষে জড়াো হতে থাকে অনুষ্ঠান স্থলে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক (সেনবাগ ০২) আসনের গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সেনবাগ উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসাইন পাটোয়ারী,
সভাপতিত্ব করেন সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ভিপি মফিজুর রহমান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, সঞ্চালনা করেন সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা ভাই ভাই হয়ে সবাই তারেক রহমানের হাত শক্তিশালী করে ধানের শীষ প্রতীকের প্রার্থী কে জয় করুন। হিংসা না করে ধানের শীষ মার্কার প্রতীকের প্রার্থী কে জয় করুন। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, হয়ত আমাকে হিংসা করতে পারেন কিন্তু ধানের শীষ প্রতীকের প্রার্থী কে জয় করুন এটা তারেক রহমানের নির্দেশনা।তিনি আরো বলেন বন্ধু দলের প্রতি পিআর, গণভোট,নির্বাচন দীর্ঘ না করে একসাথে নির্বাচন করুন,আমাদের সঙ্গে থেকে মন্ত্রী হয়েছেন, আর তালবাহানা না করে নির্বাচনে অংশ গ্রহণ করুন। এটা জনগণের মৌলিক অধিকার গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যম।এছাড়া ও অনুষ্ঠানটিতে সাবেক সেনবাগ উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহর বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।