মানিকগঞ্জ প্রতিনিধি, মোঃ সুমন আহম্মেদ
জাতীয়তাবাদী দল (বিএনপি ) মানিকগঞ্জ জেলা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক শিল্পমন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুনুর সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতার নিজ উদ্যোগে মানিকগঞ্জ উদীচীর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করে উদীচী কার্যালয় দখল মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার এবং জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৭ই নভেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার জেলা বিএনপির আহবায়ক মানিকগঞ্জ ৩ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী আফরোজা খানম রিতা কে
উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন সহ কৃতজ্ঞতা জানিয়েছেন।
সেই সাথে আরাফাত হোসেন সুইট সাধারণ সম্পাদক উদীচী মানিকগঞ্জ জেলা সংসদ ,মানিকগঞ্জের সম্মানিত সাংবাদিকবৃন্দকে সংকটময় সময়ে উদীচীর পাশে থাকার জন্য মানিকগঞ্জের সকল প্রগতিশীল ব্যক্তি রাজনৈতিক দল সহ যারা উদীচীর পাশে ছিলেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।