প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে সারের কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি, মোঃ সুমন আহম্মেদ 

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বারাহিরচর নতুন বাজার এলাকায় এক খুচরা সার ডিলারের বিরুদ্ধে সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকরা জানান, ওই এলাকার মেসার্স রফিক এন্টারপ্রাইজ নামের দোকানের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম সরকারের নির্ধারিত মূল্য ডিএপি সার প্রতি বস্তা ১,০৫০ টাকার পরিবর্তে ১,৪০০ থেকে ১,৫০০ টাকায় কৃষকদের কাছে বিক্রি করছেন। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, এই ডিলার সরকারি সার গুদামজাত করে তালাবদ্ধ অবস্থায় রাখে এবং দোকান খালি রেখে কৃষকদের সার না দিয়ে ফেরত পাঠায়। ফলে আমরা যথাসময়ে জমিতে সার প্রয়োগ করতে না পেরে চাষাবাদে বিপাকে পড়ছি।

এ বিষয়ে  মানিকগঞ্জ সদর কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম ভূঁইয়া বলেন, "খবর পেয়েছি, দুজন উপসহকারীকে পাঠিয়েছি, তদন্ত করে অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হবে"

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন বলেন,“ যদি কেউ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়