প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের চর-ভদ্রাসনে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ

ফরিদপুর চর-ভদ্রাসনে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে আটক করা করেন, 
শুক্রবার ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো পাঠিয়েছেন, 
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক, শেখ আবুল খায়ের (৫৮), প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা (৫৪), ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মোল্যা (৫০),
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রজিউল্লাহ খান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে তাদের তিনজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়