প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জ, মুকসুদপুর থানা পুলিশ রুদ্ধ-শ্বাস অভিযানে   দুগ্ধজাত শিশুকে অপহরণের ১৮ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার

কবির হোসেন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধঃ


গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলীপুর গ্রামের পান্নু শিকদারের ছেলে মিটুল শিকদার, সে একজন ইজিবাইক চালক, মিটুল শিকদারের দুই মেয়ে এক ছেলে, ছোট মেয়ে রুম্পা আক্তার ১৯ মাসের দুগ্ধজাত শিশু,
জানা গেছে,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চর-হোগলা গুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৩৩) এর  সাথে ৭/৮ মাস আগে মিটুল শিকদারের পরিচয় হয়, দুলাল শিকদার ঢাকা খুলনাসহ বিভিন্ন স্থানের বিভিন্ন পরিবহন বাসে হেলপারি করে আসছিল,  উক্ত পরিচয় সূত্র-ধরে মোবাইল ফোনে কথাবার্তা বলার মাধ্যমে দুলাল শিকদারের সাথে পারিবারিক সু-সম্পর্ক গড়ে ওঠে এরই ধারা-বাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে দুলাল হাওলাদার মিটুল শিকদারের আলীপুরের বাড়িতে বেড়াতে এসে সেখানেই অবস্থান করতে থাকে, গত ৫ নভেম্বর সন্ধ্যায় দিকে মিটুল শিকদারের ১৯ মাসের দুগ্ধজাত শিশু রুম্পা আক্তার ছোট কন্যাকে দুলাল হাওলাদার নিয়ে ঘর হতে বাহিরে বের হয়, কিছু সময় পরে শিশুকন্যা রুম্পা ও দুলাল হাওলাদারকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে, খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুলাল হাওলাদার, রুপা আক্তার কে পাচার কিংবা অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে এই ধারণা করে ৫ নভেম্বর রাতে মিটুল শিকদার দুলাল হাওলাদেরকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন,
মামলার ভিত্তিতে মুকসুদপুর থানার দুই সাহসী পুলিশ অফিসার এস,আই আব্দুল হাকিম ও এস,আই অনিক কুমার ঘোষের, নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে 
৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলাতদিয়া হতে ১৯ মাসের দুগ্ধজাত শিশু রুম্পা আক্তারকে অপহরণের ১৮ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন, এঘটনায় জড়িত দুলাল হাওলাদারকে আটক করেছে পুলিশ, বর্তমানে সে মুকসুদপুর থানা হাজতে রয়েছে,
এই অভিযানে নেতৃত্ব দেন মুকসুদপুর থানার দুই সাহসী পুলিশ অফিসার এস,আই আব্দুল হাকিম ও এস,আই অনক কুমার ঘোষ, মুকসুদপুর থানার এই দুই সাহসী পুলিশ অফিসারদের মানবিক উদ্যোগে, আনন্দে আত্মহারা শিশুটির পরিবার, এলাকাবাসী ও সাধারণ জনগণ মুকসুদপুর থানা পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানের সফলতায় প্রশংসা করেছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়