মোঃ গোলাম মোস্তফা
নান্দাইল( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রতিষ্ঠান দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মাহফিল ৬ই নভেম্বর ২০২৫ ইং তারিখ বাদ আছর নামাজের পরে শুরু হয়ে রাত ১টায় আখেরি মুনাজাতের মাধ্যমে ইসলামী মাহফিল সমাপ্ত হয়।মাদ্রাসার সুযোগ্য মোহতামিম হাফেজ কামরুল হাসান ঐতিহাসিক ইসলামী মাহফিলে নিজ প্রতিষ্ঠানের আট জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করেন। পাগড়ী প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ।