আবুল হোসেন- স্পেশাল করেসপন্ডেন্ট
দেশ মাতৃকার কাঙ্খিত নেতা তারুণ্যের প্রতীক বিপ্লবী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সশ্রদ্ধ শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা প্রচারণা উপলক্ষে এবং মানিকগঞ্জ ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মানিকগঞ্জ জেলা শাখার সাবেক কৃষক দলের সভাপতি এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনোনয়নের দাবিতে মানববন্ধন শান্তি ও ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত।
মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা উথলি ইউনিয়ন উথলী মোড় ঢাকা
বৃহস্পতিবার ৬ই নভেম্বর ২০২৫ ইং ঢাকা আরিচা মহাসড়কে বেলা ১১টার দিকে শুরু হওয়া মানববন্ধন শান্তি ও ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সময় উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর
ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তোজা সমর্থন গোষ্ঠী এবং সাধারণ জনতা। ঘিওর বড়টিয়া পয়লা নালী বানিয়াজুরি বালিয়াখোঁড়া সিংজুরী, দৌলতপুর চকমিরপুর, ধামশর, খলশী, জুয়ানপুর, বাঁচামারা, বাগুটিয়া, চরকাটালি, শিবালয়, তেওতা, উথলী , টেপরা, শিমুলিয়া, মহাদেবপুর, সহ অন্যান্য এলাকার থেকে হাজার হাজার লোকের উপস্থিত লক্ষ্য করা যায়।
এ সময় নেতাকর্মী ও জনসাধারণ তারা বলেন মানিকগঞ্জ ১ আসনে এখনো কোন নমিনেশন দেওয়া হয়নি আমরা আমাদের দেশ প্রেমিক সাহসী নেতা তোজাম্মেল হক তোজা ভাইকে ধানের শীষের প্রতীকে নমিনেশন দেওয়ার আহবান জানাই।
এ সময় বক্তব্য প্রদান করেন জনাব তোজাম্মেল হক তোজা তিনি বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান আজ ১৮ বছর যাবত দেশের বাইরে আছেন। আমরা তার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। তিনি বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসবেন দল আরো সুসংগঠিত হবে। এবং সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন কারারুদ্ধ অবস্থায় বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন। তার সুস্বাস্থ্য কামনা করি। তিনি আরো বলেন মানিকগঞ্জ ১ ঘিওর দৌলতপুর শিবালয় নদী ভাঙ্গন কবলিত এলাকা আমাকে যদি ধানের শীষ প্রতীকে নমিনেশন দেয়া হয় নদী ভাঙ্গন রোধসহ এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে ইনশাল্লাহ। দুর দুরান্ত থেকে আসা সকলকে ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।