রাকিব ইদ্রিস
দক্ষিণখানে বিএনপির উদ্যোগে ৬ নভেম্বর বিকেলে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন এবং বিএনপি গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলাম (পিএইচডি)। বৈঠকের সভাপতিত্ব করেন উওরা পূর্ব থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আহ্বায়ক সদস্য শাহাদাত হোসেন।
বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের দিকনির্দেশনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “৫ আগস্টের আগে জনগণ ভয় ও দমন-পীড়নের মধ্যে ছিল। বিএনপি কখনো প্রতিশোধ বা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে আস্থাশীল।”
তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এম কফিল উদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন করা হবে। জনগণের পাশে থেকে তাদের আস্থা ও সমর্থন অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।”
আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান, শ্রমিক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ,বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক।
বৈঠকটি সঞ্চালনা করেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার
বৈঠক শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন