জামশেদ হোসেন স্টাফ রিপোর্টার সীতাকুন্ড চট্টগ্রাম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আদর্শ সাথী শাখার উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় (06/11/2025) সীতাকুণ্ড ডিগ্রী কলেজ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার সিদ্দিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা। তিনি বলেন অবশ্যই
ক্যারিয়ার গাইডলাইন
বর্তমান প্রতিযোগিতা মূলক যুগে শুধু ভালো ফলাফলই নয়, সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পিত প্রস্তুতিই সফল ক্যারিয়ারের মূল চাবিকাঠি। জীবনের লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজের আগ্রহ, দক্ষতা ও সময়ের চাহিদা বিবেচনা করে ক্যারিয়ার বেছে নেওয়া। শুধু চাকরি নয়, নিজেকে একজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
প্রযুক্তি, যোগাযোগ ও ভাষা দক্ষতা এখন প্রতিটি ক্ষেত্রেই অপরিহার্য। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই দক্ষতাগুলো অর্জনের চেষ্টা করতে হবে।
সবচেয়ে বড় কথা—ক্যারিয়ারের যাত্রায় হতাশ না হয়ে অধ্যবসায়, সততা ও ইতিবাচক মানসিকতা ধরে রাখলে সফলতা নিশ্চিতভাবেই আসবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ বিন হাবিব, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
প্রধান মেহমান ছিলেন শওকত আলী, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বী তৌহিদ, আইন ও মানবাধিকার সম্পাদক, চাকসু;
কুতুবউদ্দিন শিবলী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী;
এবং সাজিদ চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি, প্রজন্ম ২৬।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুহাম্মদ মুসা, প্রিন্সিপাল, সীতাকুণ্ড কলেজ।
উদ্বোধনী বক্তব্য দেন আশরাফ উদ্দীন, সভাপতি, সীতাকুণ্ড উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এহসানুল হক জোবায়ের, সেক্রেটারি, সীতাকুণ্ড উপজেলা শাখা।
সভাপতিত্ব করেন শাহাদাৎ হোসেন সাকিল, সভাপতি, সীতাকুণ্ড কলেজ শাখা।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের সংগঠনের দায়িত্বশীল, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীতাকুণ্ড দক্ষিণ, উত্তর, মধ্যম ও মাদ্রাসা শাখার সভাপতি ও নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।