প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত আড়াআড়ি ৫০০ মিটারের বাঁধ অপসারণের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসার,
বুধবার ৫ নভেম্বর সারাদিন এই অভিযান পরিচালনা করা হয়,
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানা পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যরা,
অভিযান কালে প্রশাসন আড়াআড়ি বাঁধ ছাড়া ও ৫ হাজার মিটার কারেন্ট জাল,যা আনু-মানিক ১.৫ লক্ষ টাকা এবং ২.৫ কেজি ঝাটকা ইলিশ মাছ জদ্ব করেন, পরে জব্দ কৃত জাল-গুলো নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন, আর মাছগুলো হাজীডাঙ্গী মাদ্রাসাতে বিতরণ করেন,
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান আমরা মৎস্য প্রজাতি রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।