প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগ বাউনিয়ায় বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে উঠান বৈঠক

রাকিব ইদ্রিস

রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপির ৩১ দফা কর্মসূচি সর্বস্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,

“বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে তুরাগের বাউনিয়া এলাকার রাস্তাঘাট সংস্কার ও নাগরিক সুবিধা উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”

তিনি আরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামিল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিক হাসান, এবং বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়