প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :আবু সালমান 
লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চর পোড়াগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে এ সমাবেশ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

রামগতি উপজেলা সেক্রেটারি মাওলানা আলী মর্তুজা

উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মাস্টার হাফিজ আহমদ

জনাব মোঃ মহিউদ্দিন

মাওলানা আব্বাস উদ্দিন মহসিন (চর পোড়াগাছা ইউনিয়ন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী)

মাস্টার আরিফ হোসেন


সভাপতিত্ব করেন জনাব হেলাল উদ্দিন সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে মাওলানা আব্দুর রহিম বলেন,

> "সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়। প্রশাসন থেকে শুরু করে সমাজের সকল স্তরে সংস্কার আনতে হবে। ফ্যাসিবাদের মতো প্রহসনের নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না। যুবকরাই দেশের আগামী দিনের সম্পদ। অতীতে যেমন প্রতিটি আন্দোলনে তারা অবদান রেখেছে, ভবিষ্যতেও যুবকরাই পরিবর্তনের অগ্রদূত হবে ইনশাআল্লাহ।"

 

মাওলানা আলী মর্তুজা তাঁর বক্তব্যে বলেন,

> "শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ইসলামের ইতিহাসেও যুবকদের অবদান অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রে যুবকেরাই সামনের কাতারে ছিল। তাই আগামী বাংলাদেশের নেতৃত্বও যুবকরাই দেবে, ইনশাআল্লাহ।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়