প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একাধিক ঘটনায় ঈদ আনন্দে ভাটা।

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একাধিক ঘটনায় ৪ মৃত্যু ও বিভিন্ন নেতিবাচক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদে যেন আনন্দে ভাটা পরেছে উপজেলাবাসীর।

৭ জুন ঈদুল আজহা দিন ভোরে পুকুরে গোসল করতে গিয়ে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের মধু মিয়ার ছেলে শুভ মিয়া (২০) পানিতে ডুবে মৃত্যু হয়। একেই দিন উপজেলার ইছাপুরা ইউনিয়ন কৈতারা গ্রামে মাংস কাটা নিয়ে দ্বন্দ্বে দুই ভাই এর দ্বারা নির্যাতিত হয়ে মোঃ দুলাল মিয়া নামের একজনের মৃত্যু হওয়ার অভিযোগ করেন নিহতের পরিবার। ৮ জুন রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বুধন্তী পশ্চিম পাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে উপজেলার চান্দুরা এলাকার মোশারফের ছেলে রাফি (৭) এবং একই এলাকার রহিম মিয়ার মেয়ে নাদিরা (৮) এর মৃত্যু হয়। 

ঈদুল আজহা দিন রাতে উপজেলার ছতরপুর ফারুক সরকারের ৫ বিঘার পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১০-১২ লাখ টাকার মাছ নিধন করার ঘটনা ঘটে। 

এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গার সড়কে একাধিক দুর্ঘটনায় ৭-৮ জন আহত হয়েছে। ঈদের দিন কোরবানি পশু কাটার সময় আরো ১৪-১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ঈদেরনদিন ও পরের দিন পানিতে পরে মর্মান্তিক ৩ জনের মৃত্যু ও ভাই এর হাতে ভাইের মৃত্যুর একটি অভিযোগ উঠেছে। পানিতে পরে মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। অপর ঘটনা পরিবারের পক্ষে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। 
বাকি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়