প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতির ভুলুয়া নদীতে জলাবদ্ধতা সৃষ্টকারী বাঁধ অপসারণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :আবু সালমান 

আজ ০৪ জুন ২০২৫ তারিখে দ্বিতীয় দিনের  মতো লক্ষ্মীপুরের রামগতিতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে গত ০৩ জুন ২০২৫ তারিখ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবন্ধকতা বাঁধ অপসারণ করা কাজ শুরু হয়। ২নং চর বাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ভুলুয়া নদীর রামগতি অংশ থেকে এ অপসারণ কাজ শুরু করা হয়। অভিযানে কয়েকটি জাল এবং বাঁশসহ বিভিন্ন গাছ দিয়ে তৈরি বাঁধ অপসারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী রামগতি ক্যাম্পের ইনচার্জ, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, রামগতি প্রেসক্লাব সভাপতি, স্থানীয় ইউপি সদস্য। 

জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে বর্ষা মৌসুম শুরুর পূর্বে জলাবদ্ধতা প্রতিরোধে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।

গত বছরও এভাবে পানি বদ্ধ হয়ে ৫০টির অধিক গ্রামের মানুষ কষ্ট পায় ফসলি জমি নষ্ট হয়,,হিমশিম খেয়ে যাচ্ছে এলাকার মানুষ বাড়ি থেকে বের হতে পারে না,,


 এলাকায় দুর্যোগ সৃষ্টি হয়, স্কুল-কলেজে যেতে পারেনা শিক্ষার্থীরা মাদ্রাসায় যেতে পারেনা মাদ্রাসা শিক্ষার্থীরা। তাই এ বছর জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেটা রামগতি মানুষের উপকার হবে বলে এলাকাবাসী জানায়। 

জেলা প্রশাসন মিডিয়া সেল, রামগতি লক্ষ্মীপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়