প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে ক্রস ড্যাম স্থানীয়দের লাল প্লাগ উত্তলন জন দূর্ভোগসহ বাড়ছে দুর্ঘটনা! দায় কার?

রামগতি(লক্ষ্মীপুর)প্রতিনিধি

 উপজেলার রামদয়াল বাজার- বিবিরহাট  সড়কের রামদয়াল বাজার আবদুল হাদী কলেজ গেইটের সামনে সড়কে  গত এক মাস ধরে তিন ফুট উচু ক্রস ড্যাম দিয়ে তার ভিতর দিয়ে ৬ ইঞ্চি পাইপ দ্বারা বালু নেওয়া হচ্ছে। এটি একটি ব্যস্ততম সড়ক, কলেজ গেইট ও বাজারের উপর হওয়ায় যান চলাচল ও লোক সমাগম ব্যাপক, তার উপরে সামনে ঈদুল আজহা কেন্দ্রিক আরো ব্যাপক জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গতকাল শনিবার একটি মোটরসাইকেল উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য  নোয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছেন। পরে উত্তেজিত জনতা বালু বহনের পাইপ খুলে সরিয়ে ফেলেন এবং ওই স্থানে রাস্তার অর্ধেক জুড়ে কাঠের তক্তার ছকি দিয়ে তার উপর লাল প্লাগ উত্তলন করে রাখে। এতে রাস্তায় সংকুচিত হয়ে আরো জ্যামের সৃষ্টি হয়। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও বাজার কতৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ অপসারণে কোন উদ্যোগ নেওয়া হয়নি। আসলে এসব দেখবে কে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়